ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেলচালকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেলচালকের মৃত্যু
নাটোরে জেনারেল হাসপাতালে নিহত আবু সাইদের মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের তেবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু সাইদ (৬০) নামের এক সাইকেল চালক নিহত হয়েছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে আবু সাইদ বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেবাড়িয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শুরুতে নিহতের তাৎক্ষণিক পরিচয় না পাওয়ায় হাসপাতালের খাতায় তাকে ‘অজ্ঞাতনামা’ হিসেবে নথিভুক্ত করে পুরুষ সার্জারি ওয়ার্ডে মরদেহ রাখা হয়। পরবর্তীতে প্রত্যক্ষদর্শী ও স্বজনদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত আবু সাইদের বাড়ি কাদিরাবাদ ক্যান্টনমেন্টের দয়ারামপুর এলাকায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন,  খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানাতে পুলিশ পাঠানো হয়েছে। 

 

 

ডেইলি-বাংলাদেশ/নাটোর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!