ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড
পাবনার ফরিদপুর উপজেলায় গোপালনগরে গোপন সংবাদের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও জেলি ধ্বংস করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় দুইজনকে কারাদণ্ড ও জরিমানা এবং অপর দুইজন ভ্যানচালককে জরিমানা করা হয়েছে।
২২ নভেম্বর রবিবার রাত ৯ টার সময় অভিযান পরিচালনা করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। অভিযানে নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ২৫০ গ্রাম কস্টিক সোডা এবং তৈরি করা তিন ড্রাম নকল দুধসহ জব্দ করা জেলি ধ্বংস করা হয়।
অভিযানে নকল দুধ তৈরির সঙ্গে জড়িত ১/ আবুল হোসেন (৩৫), পিতা আনসার প্রামাণিক, গ্রাম গোপালনগর, ফরিদপুর, পাবনাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা ২/ওমর ফারুক (২৫), পিতা সিদ্দিকুর রহমান, গ্রাম গোপালনগরকে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভ্যানচালক আসলাম (২৫), পিতা সিদ্দিক এবং চাঁদ আলী (৪০), পিতা তোফাজ্জল হোসেন, উভয়ের বাড়ি গোপালনগর, তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
ফরিদপুর থানা পুলিশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওঠে আলহাজ্ব উদ্দিন এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আসাদুজ্জান