ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬
নালিতাবাড়ীতে কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ
ভুক্তভোগী কন্টেন্ট ক্রিয়েটর শাহীন মিয়া। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে প্রকাশের জন্য ভিডিও ধারণের সময় এক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী শাহীন মিয়া (৩৮) উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন নন্নী ইউনিয়নের চেল্লাখালী ব্রিজপাড় এলাকার নুরুল মিয়া (৫২), মন্টু মিয়া (৩৫) ও ইসরাফিল (৫১)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযোগে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নন্নী-বারোমারী সড়কের চেল্লাখালী নদীর ব্রিজের নিচে ভিডিও ধারণ করছিলেন শাহীন। এ সময় পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করেন। পরে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন বের করে দিতে চাপ দেন তারা।

Advertisement

এতে রাজি না হওয়ায় শাহীনকে গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে মারধরের কারণে তিনি মাটিতে পড়ে গেলে তার হাতে থাকা প্রায় ২২ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ইনফিনিক্স স্মার্টফোন নিয়ে যান অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, কন্টেন্ট ক্রিয়েটর শাহীন মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!