মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়ক অবরোধ করে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ করে রাখেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।
পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে থেকে বিক্ষুব্ধ এলাকাবাসীদের সরানো হয়। দুপুর বারোটার দিকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান ও গজারিয়া থানার ওসি মো. হারুন অর রশীদ ঘটনাস্থলে এসে জড়িতদের অনতিবিলম্বে আটক ও বিচারের আশ্বাস দিলে বাড়ি ফিরেন তারা।
.png)
ডেইলি বাংলাদেশ/জেএস