ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ডেঙ্গু ]

ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৯০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৪, ১৩ আগস্ট ২০২৩
ডেঙ্গুতে আরো ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৯০৫
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮ জনে। এছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৯০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৪২ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৬৩ জন।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২ হাজার ৭৪৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরের ৩৭ হাজার ১৭৬ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ঐ বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!