ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯, ২৩ আগস্ট ২০২২
বোতলজাত সয়াবিন তেলের দাম আবার বাড়ল
ফাইল ফটো

বোতলজাত সয়াবিন তেল দাম আবারো বেড়েছে। এখন থেকে প্রতি লিটারে ৭ টাকা বেড়ে ১৯২ টাকায় বিক্রি হবে।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 

গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। 

Advertisement

দাম বাড়ানোর এ প্রস্তাব ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দিয়েছে সংগঠনটি। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল। 

এরপরই বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে ৭ টাকা করে বাড়ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবার জানিয়েছে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সয়াবিন তেল
লিংক সফলভাবে কপি হয়েছে!