ইএফডি চালানের ২৩তম লটারির ড্র, যারা পেলেন পুরস্কার
মূল্য সংযোজন কর (মূসক) আদায় যন্ত্র ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ২৩তম লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। লটারিতে প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর- 002422CYOHGQL189।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনআরবি) সম্মেলন কক্ষে ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মোট ১০১ জন বিজয়ীর চালান নম্বর ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এনবিআর সদস্য ( মূসক মূল্যায়ন ও বাস্তবায়ন) মইনুল খান।
নভেম্বর মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানের ওপর এই লটারির ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে হিসেবে পুরো নভেম্বর মাসে ইএফডি যন্ত্র ব্যবহার করে যারা কেনাকাটা করেছেন তাদের কেনাকাটার চালানপত্র কূপন হিসেবে লটারিতে ব্যবহার করা হয়।
.png)
এবারের ইএফডি লটারিতে প্রথম পুরস্কারের জন্য নির্বাচিত নম্বর হলো- 002422CYOHGQL189। দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বর হলো- 002122BJQIHFN855
তৃতীয় পুরস্কারপ্রাপ্ত লটারির নম্বরগুলো হলো- 000322FXONJCV597, 002222ZDDYGQS578, 004022ZHVDVJU021, 000022JXXTOFM438 ও 0020221QCVFIN616।
লটারির ড্র এনবিআরের ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে। এছাড়া তিন কার্যদিবস পর পত্রিকায় প্রকাশ করা হবে। পুরস্কার প্রাপ্তিতে সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ এ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে এনবিআর।
ইএফডি চালানের লটারিতে প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২৫ হাজার টাকা (পাঁচটি)। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে ৯৩ জনকে ১০ হাজার টাকা দেওয়া হবে।
ভ্যাট আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১৯ সালের ২৫ আগস্ট ইএফডির উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইএফডি চালানের লটারির ড্র অনুষ্ঠিত হয়।
লটারিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন >> এখানে <<