ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সিনেমা দেখা শেষ করলেন জুরিরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ১ ডিসেম্বর ২০২২
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সিনেমা দেখা শেষ করলেন জুরিরা
ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বাছাই করা সিনেমাগুলো দেখা শেষ করেছেন জুরিরা। চলচ্চিত্র নির্মাতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি মোরশেদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

২০২১ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে ২৮টি বিভাগে দেয়া হবে দেশের চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। সে লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা জমা দিয়েছেন প্রযোজকরা। সেসব সিনেমা দেখা শেষ হয়েছে। সেগুলো নম্বর দিয়ে জমাও দিয়েছেন জুরিরা।

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে মোরশেদুল ইসলাম চার-পাঁচটি সিনেমার প্রশংসা করেন।

Advertisement

তিনি বলেন, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য। জমা পড়া সব সিনেমা দেখতে হয়েছে। তার থেকে পাঁচটা সিনেমা বেশ ভালো লেগেছে।

অনুষ্ঠান শেষে মোরশেদুল ইসলাম বলেন, পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র মিলিয়ে ৪৫ থেকে ৪৭টা সিনেমা দেখেছি। আমরা সিনেমাগুলোকে মার্কিং করে জমাও দিয়ে দিয়েছি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার কবে ঘোষণা করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!