[ অর্থনীতি ]
তিন সিটিতে রোববার-বুধবার রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা
ফাইল ফটো
ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা-উপশাখা রোববার থেকে বুধবার পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব শাখার ব্যাংকিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত পরিচালনা করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঈদুল আজহার আগে ২৫ ও ২৬ জুন (রোববার ও সোমবার) স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। পরের দুইদিন ২৭ ও ২৮ জুন (মঙ্গল ও বুধবার) কোরবানির পশুর হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।
কোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!