ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঊর্ধ্বমুখী সূচকে চাঙা পুঁজিবাজার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৩, ২৯ জানুয়ারি ২০২৪
ঊর্ধ্বমুখী সূচকে চাঙা পুঁজিবাজার
ফাইল ফটো

সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১০৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৪৪ ও ২১০০ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১০৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।

Advertisement

এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৯ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১০১ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৮৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়র ২৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানি শেয়ারের দর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!