বিষয়টি নিশ্চিত করেছেন মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল।
সোমবার ও মঙ্গলবার (২০ ও ২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাণ্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার কক্ষে মাভাবিপ্রবি ছাত্রলীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করেন মাভাবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল এবং সহ-সম্পাদক শেখ আরজু।
.png)
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদ প্রত্যাশীরা জীবন বৃত্তান্ত প্রদান কার্যক্রমে অংশ নেয় এবং সিভি প্রদান করে।
এছাড়া সরকারি সাদত কলেজ থেকে অনার্স শেষ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত হাবিবুর রহমান সুজন জীবন বৃত্তান্ত জমা দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী না হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রীবৃন্দ তা প্রত্যাখান করে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল বলেন, আমরা মাভাবিপ্রবি ছাত্রলীগের ৫৭ জন পদপ্রত্যাশীর সিভি গ্রহণ করেছি। যারা ছাত্রলীগের সাথে থেকে নিয়মিত মিটিং, মিছিল ও প্রোগ্রামে অংশ নেয় এবং ক্যাম্পাসে ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে নেতৃত্বে নিয়ে আশার জন্য আমাদের সর্বোচ্চ সুপারিশ থাকবে।
এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল, সহ-সম্পাদক শেখ আরজু এবং সদস্য রহিমা আক্তার মুক্তির নিকট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের ১৫ কার্যদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এতে আরো বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।