প্রশ্নোত্তরে অষ্টম শ্রেণির বিজ্ঞান
স্কুলের পাঠ্য বইয়ে অষ্টম শ্রেণির পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ে আছে পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কে আলোচনা।
মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে।
১। মহাকর্ষ কী?
.png)
উত্তর : মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণকে মহাকর্ষ বলে।
২। মহাকর্ষ সূত্রটি লেখো।
উত্তর : মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে।
৩। ‘G’-এর অর্থ কী?
উত্তর : এটি একটি সমানুপাতিক ধ্রুবক, যাকে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়।
৪। দুটির মধ্যে আকর্ষণ বলের মান কিসের ওপর নির্ভর করে?
উত্তর : দুটি বস্তুকণার মধ্যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের ওপর নির্ভর করে।
৫। নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ কী?
উত্তর : নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ :
৬। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে?
উত্তর : এক কিলোগ্রাম ভরের দুটি বস্তু পরস্পর ১ মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পর যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে।
৭। অভিকর্ষ কাকে বলে?
উত্তর : মহাবিশ্বের যেকোনো বস্তুর ওপর ক্রিয়াশীল পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে।
৮। ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান কত?
উত্তর : ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান ১.৮ মিটার/সে।
৯। কোনো বস্তুকে ওপরে ছুড়ে দিলে কিসের প্রভাবে বস্তুটি ভূমিতে পড়ে?
উত্তর : কোনো বস্তুকে ওপর ছুড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি ভূমিতে পড়ে।
১০। অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর : অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
১১। ভূ-পৃষ্ঠে g-এর মান ৯.৮ মিটার/সেকেন্ড—এর অর্থ কী?
উত্তর : ভূ-পৃষ্ঠে g-এর মান ৯.৮ মিটার/সেকেন্ড—এর অর্থ হচ্ছে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে ৯.৮ মিটার/সেকেন্ড বৃদ্ধি পায়।
১২। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ কাকে বলে?
উত্তর : মাধ্যাকর্ষণ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে।
১৩। অভিকর্ষজ ত্বরণের একক কী?
উত্তর : অভিকর্ষজ ত্বরণের একক মিটার/সেকেন্ড২।
১৪। অভিকর্ষ বলের সূত্রটি কী?
উত্তর : অভিকর্ষ বল = বস্তুর ভর দ্ধ অভিকর্ষজ ত্বরণ।
১৫। অভিকর্ষজ ত্বরণের মান কোন অঞ্চলে সবচেয়ে বেশি?
উত্তর : অভিকর্ষজ ত্বরণের মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি।
১৭। অভিকর্ষজ ত্বরণের মান কোন অঞ্চলে সবচেয়ে কম?
উত্তর : অভিকর্ষজ ত্বরণের মান বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম।