[ শিক্ষা ]
প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ
ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে ২০১৮ সালের এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ২৭টি বিষয়ে ৬০ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
.png)
প্রকাশিত ফলাফলে মোট ২৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৫০ দশমিক ৫৭ শতাংশ। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!