বৃহস্পতিবার দুপুরে ভোট গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার অধ্যাপক আবদুস সালাম ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রার আবদুস সালাম বলেন, মোট ভোট প্রদান করেছেন ৮৪ জন শিক্ষক। এর মধ্যে অধ্যাপক ফরিদুল ইসলাম ৬০টি ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ২২ ভোট পেয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৮৯ জন। দুটি ভোট বাতিল হয়েছে।
.png)
আরো পড়ুন>>> ৫৩ বছরেও পায়নি স্বীকৃতি, জোহা দিবসকে জাতীয়করণে দাবি
অধ্যাপক ফরিদুল ইসলাম জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক (সাদা প্যানেল) এবং অধ্যাপক সাইফুল ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিন, সিন্ডিকেট ও শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামীপন্থি শিক্ষকদের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যানেল থেকে অধ্যাপক শাহ আজম শান্তনু এই অনুষদের ডিন নির্বাচিত হন। সম্প্রতি তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত হওয়ায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।