শিক্ষক দিবসে রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি
শহীদ ড. শামসুজ্জোহা’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জোহার মৃত্যুবার্ষিকী ও শিক্ষক দিবস পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচি পালন করে সংগঠনের সংবাদকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে জোহা চত্বরে এক মিনিটি নিরবতা পালন এবং এক সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এসময় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওয়াসিফ রিয়াদের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি রাশেদ শুভ্র।
রাশেদ শুভ্র বলেন, ১৯৬৯ সালের আজকের এই দিনে ড. শামসুজ্জোহা ছাত্রদের জন্য জীবন দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আজকের দিনেই নানা কর্মসূচি পালনসহ দিবসটি জাতীয়করণের দাবি জানায়। কিন্তু বছরজুড়ে তেমন কোনো কর্মসূচি চোখে পড়ে না। ড. জোহা স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে হয়তো এতদিনে দিবসটিকে জাতীয়করণ করা হতো। সেখানের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের দাবি অবশ্যই আদায় করে নিতেন। কিন্তু আমরা দাবি জানালেও তেমনভাবে দাবি হয়তো উপস্থাপন করতে পারছিনা।
.png)
আরো পড়ুন>>> এই চোখে কঠিন মুখ দেখেছি, পরের জীবনে অন্ধ থাকতে চাই: মৃত্যুর আগে রাবি শিক্ষার্থী
সভাপতি আরো বলেন, আমরা যেহেতু সাংবাদিকতা করি। আমাদেরও উচিত হবে নিজেদের জায়গায় সৎ থেকে সর্বোচ্চটা করা। এসময় তিনি ড. জোহার নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংবাদকর্মী হিসেবে তার প্রতি সম্মান অটুট রেখে ছাত্রদের জন্য ড. জোহার যে চাওয়া এবং তার আত্মত্যাগ সবার কাছে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।
কর্মসূচিতে অন্যদের মধ্যে রাবি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আশিক ইসলাম ও মুজাহিদ হোসেন, কোষাধ্যক্ষ আসিফ আহম্মেদ দিগন্ত, দপ্তর সম্পাদক ফুয়াদ পাবলো, প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবু হক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ হাসান মিলু, ক্রীড়া সম্পাদক মিনহাজ আবেদিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।