[ শিক্ষা ]
গণ বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
করোনা মহামারি কাটিয়ে দীর্ঘ দুই বছর পর সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা- ২২ শুরু হয়েছে। সকাল দশটায় সকলের সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু হয়।
বুধবার (৯ মার্চ) সকালে বেলুন উড্ডয়নের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
.png)
জানা যায়, এবারের আয়োজনে ছয়টি ইভেন্টে ক্রিকেট, ভলিবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হবে। সকল খেলায় ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় মোট ১৪টি বিভাগ অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনে ছেলে ও মেয়েদের ভলিবলে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কথা রয়েছে। আগামী ৩০ মার্চ প্রতিযোগিতার পর্দা নামবে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!