ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল খুনে গ্রেফতার আবুলের স্বীকারোক্তি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ২৭ জুলাই ২০২২
শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল খুনে গ্রেফতার আবুলের স্বীকারোক্তি
সিলেটে বুলবুল হত্যার অভিযোগে আটক আবুল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তি দিয়েছে আবুল হোসেন নামের এক যুবক। 

বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমন ভূঁইয়ার আদালতে সে ঘটনার দায় স্বীকার করে এ জবানবন্দি দিয়েছে বলে জানান জালালাবাদ থানার এসআই দেবাশীষ দেবু।

তিনি জানান, জবানবন্দি গ্রহণ শেষে আবুল হোসেনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে বুধবার বিকেলে গ্রেফতার অপর ২ আসামি কামরুল আহমদ ও মো. হাসানকে আদালতে তোলা হয়নি।

Advertisement

এর আগে, বুলবুল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। দুপুর ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার তিনজন হলো- কামরুল আহমদ (২২), আবুল হোসেন (১৮) ও মোহাম্মদ হাসান (১৮)। তাদের সবার বাড়ি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকা টিলারগাওয়ে।

এদিকে নিহত ছাত্র বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই তার পরিবার এই টাকা পাবে। পরবর্তীতে কোনো সাহায্য লাগলে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় ছুরিকাঘাতের শিকার হয়ে মারা যান বুলবুল আহমেদ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!