শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যা মামলায় বহিরাগত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।
.png)
তিনি বলেন, শিক্ষার্থী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। ওই মামলায় সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনই বহিরাগত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে।