ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, মাদকাসক্ত হয়ে শাবি ছাত্রীকে পেটালেন প্রেমিক

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ২৭ নভেম্বর ২০২২
প্রেমের সম্পর্কে বিচ্ছেদ, মাদকাসক্ত হয়ে শাবি ছাত্রীকে পেটালেন প্রেমিক
ফাইল ছবি

শাবি শিক্ষার্থী জীবন সেন। একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। কিন্তু সেই প্রেমের সম্পর্কে হয়েছে বিচ্ছেদ। বিচ্ছেদ হলেও প্রেমিকাকে ভুলতে পানেননি জীবন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে ওই ছাত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগের চেষ্টা করছিলেন তিনি। কিন্তু তাতে  মেলেনি কোনো সাড়া। এতে ক্ষুব্ধ হন জীবন। একপর্যায়ে বিচ্ছেদের জেরে মাদকাসক্ত হয়ে ওই ছাত্রীকে মারধর করেন তিনি।

শনিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের প্রধান ফটক সংলগ্ন শাহজালাল রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জীবন সেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

জানা যায়, জীবন সেনের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের বিচ্ছেদের জেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন শাহজালাল রেস্তোরাঁর সামনে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠীদের ওপর চড়াও হয়ে মারধর করেন অভিযুক্ত ছাত্র। পরে তাকে আটক করে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করেন সহপাঠীরা।

মারধরের সময় অভিযুক্ত ছাত্র মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর এক সহপাঠী। এছাড়া নিয়মিত উত্ত্যক্ত ও হয়রানির অভিযোগে গত দুই সপ্তাহ আগে নিজ বিভাগে অভিযুক্ত শিক্ষার্থী জীবন সেনের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী একটি অভিযোগ করেন বলে জানা গেছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এছাড়া অভিযুক্ত জীবন সেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাত ইবনে ইসমাইল বলেন, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে মানসিকভাবে অসুস্থ বল আমাদের জানিয়েছেন তার বোন। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হবে। এছাড়া ওই ছাত্রী লিখিতভাবে একটি অভিযোগপত্র জমা দিয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!