ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তিতুমীরে রোভারদের ক্রু কাউন্সিল, নেতৃত্বে তানভীর-আমীর

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৩
তিতুমীরে রোভারদের ক্রু কাউন্সিল, নেতৃত্বে তানভীর-আমীর
তিতুমীরের ক্রু কাউন্সিলের সভাপতি তানভীর ও সাধারণ সম্পাদক আমীর হামজাহ। ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন তানভীর। পাশাপাশি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমীর হামজাহ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের ৪৪২তম ক্রু কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়।

জানা যায়, কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত তানভীর খান মজলিস ৩৬ নম্বর সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট ‘খ ইউনিটের’ সিনিয়র রোভারমেট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মো. আমীর হামজাহ ৩ নম্বর সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট ‘ক ইউনিটের’ সিনিয়র রোভারমেট।

Advertisement

ক্রু কাউন্সিলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আমীর হামজাহ বলেন, আমদের এবারের কাউন্সিল বিগত কাউন্সিলগুলোর তুলনায় আধুনিক ও যুগোপযোগী করার চেষ্টা চলছে। আমরা সময় ও ব্যয় সংকোচন নীতির প্রতি অধিক গুরুত্ব দিচ্ছি। যা স্কাউট আইনের সঙ্গে সম্পর্কযুক্ত।

প্রসঙ্গত, কাউন্সিলে বিগত চার মাসের কার্যক্রমের মূল্যায়ন এবং গ্রুপকে বেগবান করতে ইউনিট ভিত্তিক নতুন রোভারমেট ও সহকারী রোভারমেট দায়িত্ব দানের লক্ষ্যে লিখিত ও মৌখিক মূল্যায়ন নেওয়া হয়। মূল্যায়ন শেষে ফলাফল ঘোষণা ও ইউনিটভিত্তিক ক্রমোন্নতিশীল রোভারদের দায়িত্ব দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!