ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বইমেলায় থাকছে তিতুমীর শিক্ষার্থীর উপন্যাস ‘ছদ্মছায়া’

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩
বইমেলায় থাকছে তিতুমীর শিক্ষার্থীর উপন্যাস ‘ছদ্মছায়া’
উপন্যাস ‘ছদ্মছায়া’। ছবি: ডেইলি বাংলাদেশ

অমর একুশে বইমেলা ২০২৩-এ আসছে তরুণ লেখক মানজুলুল হক এর তৃতীয় বই ও দ্বিতীয় উপন্যাস ‘ছদ্মছায়া’। ছদ্মছায়া একটি প্যারাসাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস। সেই সঙ্গে এটি রোহান সিরিজের প্রথম উপন্যাস। উপন্যাসটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী।

জানা যায়, পৌলমী গুহ নামে ভারতীয় একজন প্রচ্ছদ শিল্পী বইটির প্রচ্ছদ করেছেন। এবারের বইমেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাচ্ছে ঘাসফুল প্রকাশনীর স্টলে (স্টল নং-১৭০ ও ১৭১)।

বইটি নিয়ে বেশ আশাবাদী লেখক মানজুলুল হক। তিনি মনে করেন, ছদ্মছায়া উপন্যাসটি পড়ে পাঠক এক অদ্ভুত রহস্যের মধ্যে ডুবে থাকবে। উপন্যাসের প্রধান চরিত্র রোহান হাসানের সঙ্গে এই রহস্য সমাধান করতে গিয়ে একসময় পাঠক নিজেই গোয়েন্দা হয়ে উঠবেন।

Advertisement

বইটি সম্পর্কে লেখক মানজুলুল হক বলেন, ছদ্মছায়া আমার দ্বিতীয় উপন্যাস। এই উপন্যাসটি রহস্যে ভরপুর একটি উপন্যাস যেখানে শেষ হওয়া রহস্যে উঁকি দেয় নতুন রহস্য! যে রহস্য সমাধানের জন্য ছোটাছুটি করে বিখ্যাত লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ রোহান হাসান। মজার ব্যাপার হচ্ছে, তিনি নিজেই একটি রহস্যময় চরিত্র। এটি শুধুমাত্র একটি রহস্যপোন্যাসই নয়—রয়েছে ভৌতিক, আধিভৌতিক ব্যাপারও!

ছদ্মছায়া উপন্যাসটি নিয়ে তিনি আরো বলেন, বইমেলার প্রথমদিন থেকেই ছদ্মছায়া নিয়ে মানুষের একরকম কৌতূহল কাজ করছে। প্রতিদিনই স্টলে প্রচুর পরিমাণে পাঠক ভিড় জমাচ্ছে ছদ্মছায়া সংগ্রহ করতে। বিষয়টি বেশ ভালো লাগছে।

এর আগে মানজুলুল হক এর প্রথম উপন্যাস ‘তবুও সন্ধ্যা’ পাঠকমহলে আলোড়ন সৃষ্টি করেছিল। পাঠকদের এই ভালোবাসা মানজুলুল হক এর অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

প্রসঙ্গত, তরুণ লেখক মানজুলুল হক পিরোজপুরে জন্মগ্রহণ করেন। মানজুলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। তিনি নিজে ইংরেজি নিয়ে পড়লেও কাজ করছেন বাংলা সাহিত্য নিয়ে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!