মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্বপ্নোত্থান’ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। স্বপ্নোত্থান প্রতিবছরই ঈদে সমাজের সেই শ্রেণির মানুষের পাশে দাঁড়ায়, যারা ইদের দিনেও ভালো খাবার বা পোশাকের ব্যবস্থা করতে পারে না। এরই ধারাবাহিকতায় স্বপ্নোত্থানের এবারের আয়োজন ‘স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণ ২০২৩’।
.png)
এই আয়োজনের অংশ হিসেবে আর্থিক সহায়তা সংগ্রহের জন্য স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের হল এবং আশেপাশের মেসগুলোতে। এছাড়া অর্জুনতলায় রয়েছে স্বপ্নোত্থানের টেন্ট।
স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, ‘রমজান মাসেই মুসলিমদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু সমাজের সবার জন্য ঈদ সুখের বার্তা বয়ে আনে না। অনেক মানুষ নিজেদের মৌলিক চাহিদাগুলোও পূরণে হিমশিম খায়। সবার আর্থিক সহযোগিতা ও ভালোবাসায় আমরা হতদরিদ্র সেই মানুষগুলোর কাছে ঈদের আনন্দ পৌঁছে দিব।’