বাফসার ভিপি মাসুম, সম্পাদক নিলয়
বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাফসা) এর ১৮তম কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মাসুমকে সহসভাপতি (ভিপি) ও একই বর্ষের শিক্ষার্থী নিলয় হালদারকে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) সকালে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন- সহসাধারণ সম্পাদক শুভ তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক শারমিন রেজওয়ানা, সহসাংস্কৃতিক সম্পাদক ফৌজিয়া নিশাত, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার সাজ্জাদ, সহক্রীড়া সম্পাদক মো. তৌফিক খন্দকার, প্রকাশনা সম্পাদক আশিক কুমার, সহ প্রকাশনা সম্পাদক তালহা জুবায়ের, দফতর সম্পাদক মো. সবুজ আহমদ এবং কার্যনির্বাহী সদস্য কবির হাসান ও মাজহারুল ইসলাম।
.png)
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) সংগঠনের সাধারণ সভায় নতুন এ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রোমেল আহমেদ। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে বাফসার বর্তমান সভাপতি অধ্যাপক ড. রোমেল আহমেদ ১৮ তম কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রকিব ভূঁইয়ার নাম ঘোষণা করেন।