শনিবার (২৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান।
‘প্রীতিলতা’ দলের সদস্যরা হলেন, গণিত বিভাগের আবু নাসের শাহ, মো. মারুফ আহমেদ, মাহবুব আহমেদ চৌধুরী, সুরাইয়া তাসনুর তানহা ও আয়শা আহমেদ ইফফাত। তারা সবাই ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
.png)
প্রীতিলতা সদস্যরা জানান, চলতি বছরের ৫ জানুয়ারি তারা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন আইডিয়া প্রজেক্টে তিনটি আইডিয়া জমা দেয়। যেখানে ১৭মে তাদের আইডিয়া আইসিটি ডিভিশন মঞ্জুর করেন, এবং ১০ লাখ টাকা অনুদান দেয়।
প্রীতিলতা দলের সদস্যরা জানান, গতবছর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হাল্ট প্রাইজে প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার মাধ্যমে তাদের এ উদ্যোগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ঐ বছর সিলেটের বন্যায় প্রীতিলতা বন্যার্ত নারীদের জন্য প্রায় ৬০ হাজার ডোনেশন সংগ্রহ করে, তা দিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনে বন্যার্তদের মধ্যে বণ্টন করে। কয়েকদিন পরেই ‘রবি-বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন-২০২২’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেন।
নতুন আইডিয়া উদ্ভাবনে ও সরকারি ফান্ডিং পাওয়ায় শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা ভালো করছে। তাদের এই প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বাড়িয়ে দিয়েছে। এই শিক্ষার্থীরা অন্যদের জন্যও অনুপ্রেরণার।’