ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবি বিএমবি সোসাইটির ভিপি শাহাদাত, সম্পাদক সাকিব

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
শাবিপ্রবি বিএমবি সোসাইটির ভিপি শাহাদাত, সম্পাদক সাকিব
ছবি- ডেইলি বাংলাদেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ‘বিএমবি সোসাইটি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে বিভাগটির ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১৯-২০ শিক্ষাবর্ষের মো. মনজুরুল হক সাকিব মনোনীত হয়েছেন।

শুক্রবার সোসাইটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সরকার, ক্রীড়া সম্পাদক মো. নাইমুর হক সোহান, সহ-ক্রীড়া সম্পাদক রংগন মাংসাং ও মাহমুদ হাসান সিফাত, প্রচার সম্পাদক  সালমান আহমেদ, সহ-প্রচার সম্পাদক সাহরিয়া সাগর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহির আজমল, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নোসরাত সুলতানা (নিশু), মহিলা বিষয়ক সম্পাদক নুজহাত জুলফা ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাউদা হোসেন ফারিয়া।

Advertisement

কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন- মো. আফসার রাব্বি, সামিউজ্জামান, জিন্নাতি সিদ্দিকা সুমনা ও মোছা. মাহমুদা খাতুন।

সোসাইটিতে পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আরজুবা আক্তার এবং কোষাধ্যক্ষ হিসেবে  দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. জাফরুল হাসান।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!