[ শিক্ষা ]
বন্যার্তদের পাশে কুর্মিটোলার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ
ছবি: সংগৃহীত
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল। গত ২১ আগস্ট সৃষ্ট আকস্মিক এ বন্যায় দুর্বিষহ হয়ে ওঠে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লাসহ ১১টি জেলার মানুষের জীবন।
বন্যার পানি কমতে শুরু করলেও এখনো স্বাভাবিক হয়নি ভুক্তভোগীদের জীবনযাত্রা। এ অবস্থায় বন্যাকবলিত মানুষের সহায়তায় সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছে দেশের সব শ্রেণি-পেশার মানুষ। এরই অংশ হিসেবে দুর্গম এলাকার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে রাজধানীর কুর্মিটোলা এলাকার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ।
ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার দুর্গম এলাকার অসংখ্য বন্যাপীড়িত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলার শিক্ষক-শিক্ষার্থীরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!