রোববার রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। তবে ঠিক কী নিয়ে এ সংঘর্ষ, তা এখনো জানা যায়নি।
বুটেক্সের শিক্ষক অধ্যাপক সায়েদুজ্জামান সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তবে সংঘর্ষের কারণ জানাতে পারেননি তিনি।
.png)
সংঘর্ষের খবরে পুলিশ সদস্যদের একটি টিম এলেও দুপক্ষের তোপের মুখে তারা সেখান থেকে কিছুটা দূরে সরে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি এলাকাটির একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।