ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সংঘর্ষে আহত ৩০ জন ন্যাশনাল মেডিকেলে, রেফার হচ্ছে ঢামেকেও

রাজধানী
প্রকাশিত: ১৭:৫০, ২৫ নভেম্বর ২০২৪
সংঘর্ষে আহত ৩০ জন ন্যাশনাল মেডিকেলে, রেফার হচ্ছে ঢামেকেও
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে একাধিক দফায়। দিনভর এমন সংঘর্ষে আহত ৩০ শিক্ষার্থীর চিকিৎসা হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে আহত সবাই কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী।

সোমবার বিকেলে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো-নাইম (২০), সিয়াম (১৯), মোল্লা সোহাগ (১৮) রাজিম (১৭), শরিফুল (১৭), জাহিদ (২৫), মোস্তফা (২৩), রাতুল (২১), শফিকুল ইসলাম (২৬ মেহেদী হাসান (২৪), সজিব ব্যাপারী (২৮), ফয়সাল (১৯), সাগর (২১), ইমন (২৪), সিয়াম (১৮)।

Advertisement

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ড. মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত ৩০ জন এসেছেন। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি। তাদের সেখানে ভর্তি হতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!