ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পাওয়া যাবে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন, ডাউনলোড যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩১, ৬ জানুয়ারি ২০২৫
পাওয়া যাবে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন, ডাউনলোড যেভাবে
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইগুলোর পিডিএফ কপি পাওয়া যাচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইট থেকে পিডিএফ কপি ডাউনলোড করে নেয়া যাবে।

পাঠ্যবই ডাউনলোডের ৫টি ধাপ নির্ধারণ করে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। শিক্ষার্থীরা এই ধাপগুলো অনুসরণ করে সহজেই বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে।

বই ডাউনলোডের ধাপসমূহ:

Advertisement

১) ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে হবে।

২) নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকার বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকায় ক্লিক করতে হবে।

৩) চাহিদা অনুযায়ী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর–এ ক্লিক করতে হবে।

৪) চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করতে হবে।

৫) যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ভাউনলোড লেখাতে ক্লিক করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!