ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন গবেষণা পুরস্কার-বৃত্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫০, ৭ অক্টোবর ২০২৬
ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন গবেষণা পুরস্কার-বৃত্তি
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের আট শিক্ষার্থী ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি’ পেয়েছেন। এর মধ্যে দুজনকে গবেষণা পুরস্কার এবং ছয়জনকে গবেষণা বৃত্তি দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পুরস্কার ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা ও সমাজের বিভিন্ন মানুষের অবদান থাকে। ভবিষ্যতে সুনাগরিক ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠে তাদের সেই অবদানের প্রতিদান দিতে হবে। পাশাপাশি সুখী, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, শুধু সরকারি অর্থায়নের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব নয়। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বেসরকারি অংশীদারিত্বের পাশাপাশি অ্যালামনাইদের সহযোগিতাও প্রয়োজন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে বিশ্বমানের পর্যায়ে নেওয়া সম্ভব উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের জীবনমান ও সার্বিক কল্যাণে প্রতিটি বিভাগে অ্যালামনাইদের সম্পৃক্ত করে বড় পরিসরে ‘এনডাউমেন্ট ফান্ড’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

এ বছর ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার’ পেয়েছেন অর্থী নবনীতা ও ফারাহ জাহান শুচি।

এ ছাড়া ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি’ পেয়েছেন ফারাহ জাহান শুচি, উসামা রাফিদ, আজরা হুমায়রা, কৌরিত্র পোদ্দার তীর্থ, মোহাম্মদ আল মুকিত ও মুহাম্মদ মুযযাম্মিল হক।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!