সিয়াম-পরী অভিনীত ‘বিশ্বসুন্দরী’ ছবির এই গানটি গত ৫ ডিসেম্বর ইউটিউব, ফেসবুকে প্রকাশিত হয়েছে। এটি এরই মধ্যে ১৯ লাখেরও বেশি দর্শক দেখেছেন।
এবার গানটির সঙ্গে কণ্ঠ মেলালেন জনপ্রিয় অভিনেত্রী চম্পা। রোববার রাতে এরই একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমনি। এর ক্যাপশনে লিখেছেন, এত্ত বড় অর্জন, আমার ধারণ ক্ষমতার ঊর্ধ্বে মা। এই ভালোবাসার মান আমি রাখবো, ইনশাআল্লাহ।
.png)
এই ছবিটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। ‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড। ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।
‘বিশ্বসুন্দরী’ ছবিতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, হীরা, দীপা খন্দকার, মনিরা মিঠু, সীমান্ত প্রমুখ।
ভিডিওটি দেখতে <<<এখানে>>> ক্লিক করুন