ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

‘বাজি’ ধরলেন ফারহান-ইভানা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩০, ২৫ ডিসেম্বর ২০১৯
‘বাজি’ ধরলেন ফারহান-ইভানা
ছবি: সংগৃহীত

নিস্বন্দেহে বলা যায় একটি ভালোবাসার সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে। এটি আবার মুহুর্তেই শেষ হয়ে যায় বিশ্বাস ভেঙ্গে গেলে। ঠিক যেন একটি দেয়ালের দুইটা দিক। এক দিকে আঘাত লাগলে অন্য দিকটাও মুহুর্তেই ভেঙ্গে পড়ে। কেউ কেউ আবার নিজের ভালোবাসার মানুষটিকে নিয়ে ধরে বসেন বাজি।

কেউ বাজিতে জয় লাভ করেন কেউ বা আবার হেরে গিয়ে ভালোবাসাকেই হারিয়ে ফেলেন। এমনই একটি গল্পে ‘বাজি’ নামের একটি শর্টফিল্ম নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রীনের প্রযোজনায় তরুণ নির্মাতা স্বরাজ দেবের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, পার্সা ইভানা ও রাজকুমারী রিয়া।

বড়দিন উপলক্ষে বুধবার শর্টফিল্মটি প্রকাশ পেয়েছে সিলভার স্ক্রীনের নিজস্ব ইউটিউব চ্যানেলে। প্রায় ১৪ মিনিট দৈর্ঘ্যরে এই শটফিল্মটির শুটিং হয়েছে ঢাকার আশপাশের বিভিন মনোরম লোকেশনে।

Advertisement

শটফিল্মটি সম্পর্কে প্রযোজক শাহিন কবির বলেন, সিলভার স্ক্রীন শুরু থেকেই ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে। এই শটফিল্মটিও তারই একটি অংশ। অসাধারণ একটি গল্প দেখা যাবে শটফিল্মটিতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

এদিকে ‘বাজি’ সম্পর্কে নির্মাতা বলেন, শর্টফিল্মটি দেখার সময় দর্শক নিজের মধ্যে হারিয়ে যাবেন। কারণ গল্পটি যুগের অন্যতম একটি চাহিদা। আমরা প্রতিটি মানুষই ভালোবাসার কাঙ্গাল। সবার মনেই ভালোবাসা থাকে। কেউ প্রকাশ করে কেউবা আবার নিরব থাকে। কেউ কেউ আবার সম্পর্কটি নিয়ে ধরে বসেন বাজি। ওই বাজি থেকেই নির্মাণ করেছি এটি।

নির্মাতা আরো বলেন,  গল্প নির্ভর শটফিল্ম ছিল ‘বাজি’। এতে ফারহান, ইভানা ও রাজকুমারী অসাধারণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস দর্শদের বেশ ভালো লাগবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!