ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নাঈমের সঙ্গে পালিয়ে যেতে চান মৌসুমী হামিদ!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ১৯ মে ২০২০
নাঈমের সঙ্গে পালিয়ে যেতে চান মৌসুমী হামিদ!
মৌসুমী হামিদ ও এফ এস নাঈম

কিছুক্ষণ পরেই পাত্র পক্ষ আসবে। কিন্তু সেই মুহূর্তে উপস্থিত থাকতে চায় না রঞ্জন। খবর পেয়ে কণা রঞ্জনের ঘরে আসে। বলে, চলো আমরা পালিয়ে যাই। রঞ্জন রাজী হয় না। বরং কণাকে পাগলামি করতে বারণ করে।

কণা বলে, বেশ! তবে তুমিও বাড়ির বাইরে যেতে পারবে না। তুমি না থাকলে আমি বিয়ের আসরে ঝামেলা করব। সুতরাং তুমি থাকবে। আমি দেখতে চাই, তোমার চোখের সামনে আমাকে পর হতে দেখলে তোমার কেমন লাগে!

দৃশ্যটি দেখা যাবে ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘বিলেটেড লাভ’ নামের নাটকে। এটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। এতে কণা চরিত্র অভিনয় করেছেন মৌসুমী হামিদ, রঞ্জনের চরিত্রে এফ এস নাঈমকে।

Advertisement

নাটকের গল্পে দেখা যাবে, একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকে মৌসুমী ও নাঈমদের পরিবার। তাদের দু'জনের বাবা একই অফিসের সহকর্মী ছিলেন। সে হিসেবে ছোটবেলা থেকেই একসঙ্গে বেড়ে উঠে নাঈম-মৌসুমী। দুষ্টুমি খুনসুটিতে ওদের দিন চলে যায়।

এক দিন মৌসুমীর বিয়ের প্রস্তাব আসে। ছেলে দেশের বাইরে থাকে। মেয়ে দেখার জন্য ছেলেরা রেস্টুরেন্টে যাওয়ার প্রস্তাব দেয়। ওইদিন সকালবেলায় মৌসুমীকে দেখে নাঈমের কিছু একটা ফিল হয়, মৌসুমীও তেমনটা অনুভব করে। পরস্পরকে ভালোবেসে ফেলে, যা এতোদিন হয়নি। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।

মৌসুমী হামিদ ও এফ এস নাঈম ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- কেয়া আক্তার পায়েল, শিল্পী সরকার অপু, শেকানুল শাহী, তামান্না রহমানসহ অনেকে।

নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে ঈদুল ফিতরের সপ্তম দিন রাত সাড়ে ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে ‘বিলেটেড লাভ’ নাটকটি প্রচার হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!