ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সুশান্ত ফ্যাক্ট: এবার গ্রেফতার বাবুর্চি দীপেশ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৫২, ৬ সেপ্টেম্বর ২০২০
সুশান্ত ফ্যাক্ট: এবার গ্রেফতার বাবুর্চি দীপেশ
সুশান্ত সিং রাজপুত এবং তার বাবুর্চি দীপেশ

কয়েকদিন আগেই সুশান্তের মৃত্যুর ঘটনায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তাদের টানা জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। অবশেষে মাদককাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। এবার গ্রেফতার করা সুশান্তের বাবুর্চি দীপেশকে।

শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য দীপেশ সাওয়ান্তকে ডেকে পাঠায় এনসিবি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, দীপেশের বক্তব্যে বেশিরভাগেই ছিল অসঙ্গতি। দীপেশ যা যা বলেছেন, তার প্রায় কিছুই অন্যদের সঙ্গে মিলছে না। আর এরপরই দীপেশকে গ্রেফতার করে এনসিবি।

এনসিবি বিবৃতিতে জানিয়েছে, ‍মাদককাণ্ডে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৩জন সৌভিক, জায়েদ ও মিরান্ডা এনসিবি'র হেফাজতে রয়েছে। এরপর দীপেশ সাওয়ান্তকে গ্রেফতার করা হল। 

Advertisement

শুক্রবার রাত ১০টায় দীপেশকে তদন্তের জন্য ডেকে আনা হয়েছিল। দীপেশ যা বলেছেন তার সঙ্গে সৌমিক, মিরান্ডা, জায়েদ, কাইজান, কারোর বক্তব্যই মিলছে না। দীপেশের বয়ান রেকর্ড করা হয়েছে। এনডিপিএস আইনের আওতায় যথেষ্ট প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে দীপেশকে। 

প্রসঙ্গত, শনিবারই আদালত মাদককাণ্ডে ধৃত সৌভিক ও মিরান্ডাকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত, ৪ দিনের এনসিপি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই মামলায় রিয়া চক্রবর্তীকেও এনসিবি ডেকে পাঠাতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সুশান্ত
লিংক সফলভাবে কপি হয়েছে!