[ বিনোদন ]
সুখবর দিতে চলেছেন দীপিকা, ইনস্টাগ্রামে আভাস নায়িকার
দীপিকা পাড়ুকোন
বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বলাই বাহুল্য, অনুরাগীদের কাছে দারুণ হিট তাদের এই জুটি। এতটাই যে ভালোবেসে তাদের জুটির নাম দেওয়া হয়েছে ‘দীপবীর’। তবে সবুরে মেওয়া ফলে এমন কথাই বিশ্বাস করেন দীপিকা পাড়ুকোন। তাই আর কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ করেছেন অভিনেত্রী।
সোমবার তার ফ্যানেদের সুখবর দেবেন দীপিকা। সেই সুখবরে সকলের মন ভরে যাবে এমনটাই আশাবাদী নায়িকা। তিনি লিখেছেন, তার মনে হয় এই খবরটি হতে চলেছে ম্যাজিকাল। তাদের ভালোবাসার ফসল সকলের সামনে আনতে চান দীপিকা। এমনকি তিনি নিজেই অধৈর্য হয়ে পড়েছেন।

.png)
আসলে সোমবার তার নয়া ছবির ঘোষণা করবেন দীপিকা। পরিচালক শকুন বাত্রার ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবির প্রযোজক করণ জোহর ও শকুন বাত্রা।
ছবিটি একটি সম্পর্কের গল্প। ছবিতে দীপিকার পাশাপাশি অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে। চলতি বছর ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে লকডাউনের কারণে মুক্তি পায়নি এই ছবি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!