ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অনেক আশা নিয়ে বাগদান, কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ছেদ তাদের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২
অনেক আশা নিয়ে বাগদান, কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ছেদ তাদের
ফাইল ছবি

সব গল্পের শেষটা যেমন মধুর হয় না, তেমন খ্যাতনামীদের জীবনেও সব গল্পে সুখের সমাপ্তি ঘটে না। কিছু প্রেম কাহিনি থেকে যায় অপূর্ণ। রইল বলিউডের এমন কিছু তারকা জুটির কথা, যাদের বাগদান হয়েও শেষ পর্যন্ত বিয়ে হয়নি।

করিশ্মা কাপুর এবং অভিষেক বচ্চন 
‘হাঁ ম্যায়নে ভি প্যার কিয়া’র সেটে আলাপ অভিষেক বচ্চন এবং কারিশ্মা কাপুরের। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন অমিতাভ-পুত্র এবং রণধীর-কন্যা। এ-ও ঘোষণা করা হয়, অমিতাভের ৬০তম জন্মদিনে বাগদান হবে দু’জনের। আশীর্বাদের চার মাস পর আচমকাই আলাদা হয়ে যায় দু’জনের পথ। কারণ অবশ্য জানা যায়নি। কারিশ্মা তার এক ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করে এখন বিবাহবিচ্ছিন্ন। অভিষেক বর্তমানে ঐশ্বরিয়ার সঙ্গে সুখে সংসার করছেন।

সালমান খান এবং সঙ্গীতা বিজলানি
সালমান খানের সঙ্গে একাধিক নায়িকার সম্পর্কের কথা শোনা গেলেও কোনোটিই বিয়ে পর্যন্ত গড়ায়নি। শোনা যায়, সঙ্গীতা বিজলানির সঙ্গে নাকি সালমানের বাগদান পর্যন্ত হয়েছিল। সালমানের অভিনয় জীবন তখন সবে শুরু। সঙ্গীতার প্রেমে হাবুডুবু খেতেন ‘ভাইজান’। আশীর্বাদের দিন ঠিক হয় দু’জনের। নিমন্ত্রণপত্র পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। তারপর বাগদানের অনুষ্ঠান বাতিল হয়। পরে সঙ্গীতার বিয়ে হয় ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে। যদি, ২০১০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

Advertisement

বিবেক ওবেরয় এবং গুরপ্রীত গিল
বিবেক ওবেরয়ের সঙ্গে মডেল গুরপ্রীত গিলের সম্পর্ক বলিউডে বেশ পরিচিত ছিল। বিভিন্ন অনুষ্ঠানে দু’জনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। ভক্তরা ভাবতে শুরু করেছিলেন যে তাদের প্রেম হয়তো পূর্ণতা পাবে। যদিও বিবেক বা গুরপ্রীত কখনো তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তারপর হঠাৎই তাদের সম্পর্ক ভেঙে যায়। বিবেক বর্তমানে প্রিয়ঙ্কা আলভার সঙ্গে বিবাহিত, তাদের দুই সন্তানও রয়েছে।

অক্ষয় কুমার এবং রাবিনা টেন্ডন
৯০-এর দশকে বলিউডে অন্যতম আলোচিত জুটি ছিলেন অক্ষয় কুমার এবং এবং রাবিনা টেন্ডন। ‘টিপ টিপ বরসা পানি’ গানের মতো বাস্তবেও তাদের রসায়ন ছিল বেশ জমাট। শোনা যায়, তিন বছর সম্পর্কের পর দু’জনে নাকি গোপনে বাগদানও সেরেছিলেন। কিন্তু এই প্রেম শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। রাবিনার সঙ্গে বিয়ের আগেই অক্ষয়ের সঙ্গে নাম জড়ায় শিল্পা শেট্টি, রেখা-সহ একাধিক নায়িকার। রাবিনা টেন্ডন তা একেবারেই মেনে নিতে পারেননি। বর্তমানে অক্ষয় কুমার টুইঙ্কল খন্নার সঙ্গে চুটিয়ে সংসার করছেন। অন্যদিকে অনিল ঠন্ডানির সঙ্গে সংসারে ব্যস্ত রাবিনাও।

উপেন পাটেল এবং কারিশ্মা তন্না
‘বিগ বস’ চলাকালীন কাছাকাছি আসেন উপেন পাটেল এবং কারিশ্মা তন্না। দু’জনের সম্পর্ক মসৃনভাবেই এগোচ্ছিল। ‘নাচ বলিয়ে’-র মঞ্চে কারিশ্মা এবং উপেনের বাগদানও হয়। ভক্তরা অপেক্ষা করছিলেন কবে তারা বিয়ের খবর পাবেন। এমন সময়ে হঠাৎই তাদের সম্পর্ক ভেঙে খানখান। ‘নাচ বলিয়ে’ শেষ হওয়ার পর পরই জটিলতা শুরু হয়েছিল। বিচ্ছেদের জন্য পরে উপেন যদিও কারিশ্মাকেই দায়ী করেন। কারিশ্মা তন্না বর্তমানে বরুণ বঙ্গেরার সঙ্গে সংসারে‌ মন দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!