ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভারতের সঙ্গীতাঙ্গনে ফের শোকের ছায়া, পণ্ডিত ভজন সোপরির মৃত্যু

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৫৯, ২ জুন ২০২২
ভারতের সঙ্গীতাঙ্গনে ফের শোকের ছায়া, পণ্ডিত ভজন সোপরির মৃত্যু
ছবি: পণ্ডিত ভজন সোপরি

ভারতীয় সংগীতশিল্পী কেকের মৃত্যু শোক এখনো কাটেনি। এরই মাঝে না ফেরার দেশে চলে গেলেন সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপরি।

বৃহস্পতিবার (২ জুন) বিকাল সাড়ে ৩টায় নয়া দিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পদ্মশ্রী পদকপ্রাপ্ত এই শিল্পীর বয়স হয়েছিল ৭৩ বছর।

ভজন সোপরির ছেলে অভয় সোপরি বলেন,‘সত্যি আমরা গুণী সংগীতজ্ঞ, বড় মনের মানুষ ও খুব ভালো একজন বাবাকে হারালাম। বাবাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না; বিশ্বাস হচ্ছে না তিনি নেই।’

Advertisement

ভজন সোপরি কোলন ক্যানসারে ভুগছিলেন। গত ৩ সপ্তাহ ধরে এই হাসপাতালে ভর্তি ছিলেন। আগামী ২২ জুন ৭৪ বছর পূর্ণ করতেন। কিন্তু তা আর হলো না। আক্ষেপ করে এসব কথা জানান অভয় সোপরি।

আরো পড়ুন>> রানির প্যারেডের সামনে যাওয়ায় গ্রেফতার ২

১৯৪৮ সালে জম্মু-কাশ্মীরে জন্মগ্রহণ করেন ভজন সোপরি। মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার মঞ্চে পারফর্ম করেন। দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে মিশর, ইংল্যান্ড, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে ভারতীয় ধ্রুপদী সংগীতকে পৌঁছে দিয়েছেন এই গুণী শিল্পী।

১৯৯২ সালে সংগীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ডে সম্মানিত হন এই সন্তুরবাদক। ২০০৪ সালে ভারত সরকার তাকে ভারতীয় ধ্রুপদী সংগীতে অবদানের জন্য পদ্মশ্রী সম্মান দেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!