ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

ভিডিও ফাঁসের আগে যে কথা হয়েছিল রাজ-পরীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৪, ৬ জুন ২০২৩
ভিডিও ফাঁসের আগে যে কথা হয়েছিল রাজ-পরীর
শরিফুল রাজ এবং পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী শরিফুল রাজ-পরীমনি। এই দুই তারকার একসঙ্গে পথচলার শুরু থেকে সব কিছু রঙ্গিন হলেও এখন তা বিষাদে রূপ নিয়েছে। তাদের দাম্পত্য কলহের ইস্যু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে রীতিমতো।

এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে শোবিজ অঙ্গনে। এর শুরুটা অবশ্য অভিনেতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর কয়েকটি ছবি ও ভিডিও ফাঁসের মধ্য দিয়ে। ভিডিওতে অভিনেত্রী নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে শরিফুল রাজ জানান, ছবি ও ভিডিও ফাঁসের আগ মুহূর্তে পরীমনির সঙ্গে কথা হয়েছে তার। এবার পরীমনি লাইভে এসে জানালেন, তাদের মধ্যে সেই রাতে কী কথা হয়েছিল।

Advertisement

সোমবার (৫ জুন) একটি সংবাদমাধ্যমে পরীমনি বলেন, যেদিন ভিডিওগুলো রাজের অ্যাকাউন্ট থেকে আপলোড হয়, সেদিন মাঝরাতে তার সঙ্গে আমার কথা হয়। সেসময় সে বলেছিল সন্তান রাজ্যকে দেখতে আসতে চায় সে (শরিফুল রাজ)। যদি রাজ্যকে দেখতে চাবে, তাহলে আমাকেই ফোন করতো। আমি কেন তাকে ফোন করব। ফোনটা আমি করেছিলাম। অন্য একটি কারণে। তোমাকে রাস্তা-ঘাটে দেখা যাচ্ছে। ও তো পাবলিক ফিগার, কম-বেশি অনেকেই চেনে। ওর যদি এমন কিছু হয় যেটা আমাকে হাইড করে করতে হয় বা প্রকাশ্যে আসলে ওর ইমেজ অনেক প্রশ্নবিদ্ধ হবে। ওর ফ্যামিলি হিসেবে আমিও অনেক প্রশ্নবিদ্ধ হবো। এসব কাজ ও (শরিফুল রাজ) কেন পাবলিকলি করে।

তিনি আরও বলেন, সে কোথায় যায়, না যায়, কেউ একটা ছবি তুলে রাখলেই বা সিসিটিভি ফুটেজ ক্যামেরায় সহজেই শনাক্ত করা যায়। এসব তো বের করা খুবই সহজ বলে মনে হয় আমার কাছে। সেখান থেকে আমাকে কেউ যদি নক করে, ভাইয়াকে তো ওমুক ওমুক জায়গায় দেখা গেল। সেক্ষেত্রে ওকে আমি বললাম, দেখো, এতে তোমার ফ্যামিলির ওপরও ইমপ্যাক্ট পড়ে। যেটা গোপন, সেটা গোপনেই করো। সেটা কেন আমার কাছে আসছে। এটা তো খুবই খারাপ। যদি এসব করতেই হয়, স্ত্রী হিসেবে আমার অনেক খারাপ লাগবে। আমাদের ফ্যামিলি এবং সন্তান, কারও জন্য ভালো হবে না।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ মে) দিবাগত রাতে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!