ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মক্কায় গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশির

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ১৮ আগস্ট ২০২২
মক্কায় গাড়িচাপায় প্রাণ গেল বাংলাদেশির
নিহত অহিদ মিয়া। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় গাড়িচাপায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার অহিদ মিয়া (৫০) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে কর্মরত অবস্থায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত অহিদ মিয়া পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউপির বুরুদিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। তিনি সৌদি আরবের মক্কায় সিজার নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, অহিদ মিয়া অনেক দিন ধরেই সৌদি আরবে রয়েছেন। প্রতিদিনের মতোই বুধবারেও তিনি মক্কায় সড়কে কাজ করছিলেন। কাজ করা অবস্থায় তাকে একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!