ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

যে ছবির জন্য পুলিৎজার পান ফাহমিদা

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২০:৫০, ২২ আগস্ট ২০২২
যে ছবির জন্য পুলিৎজার পান ফাহমিদা
ফাহমিদা আজিম ও তার ইলাস্ট্রেটেড রিপোর্ট অলংকরণ। ছবি: পুলিৎজার ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভুত চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম পুলিৎজার পুরস্কার পেয়েছেন। ’হাউ আই এসকেপড আ চায়নিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামে ইলাস্ট্রেটেড রিপোর্টে অলংকরণের জন্য তাকে সাংবাদিকতা ও প্রকাশনার এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে।

২০১৮ সালে রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকের সঙ্গে পুলিৎজার জেতেন বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন। তবে বাংলাদেশি বংশোদ্ভুত প্রথম কোনো মার্কিন নাগরিক হিসেবে পুলিৎজার পেলেন ফাহমিদা আজিম।

পুলিৎজার পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে ফাহমিদা আজিমের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ফাহমিদা আজিম একজন চিত্রশিল্পী ও গল্পকার। তার কাজ মূলত পরিচয়, সংস্কৃতি ও স্বাধীনতা নিয়ে। দ্য নিউ ইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট, ভাইস এবং খ্যাতনামা আরও বিভিন্ন সংবাদমাধ্যমে তার শিল্পকর্ম প্রকাশিত হয়েছে।

নিজের লেখা মুসলিম উইমেন আর এভরিথিং-সহ বিভিন্ন বইয়ের ইলাস্ট্রেশন করেছেন ফাহমিদা আজিম। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে বসবাস করছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!