ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

আন্তর্জাতিক আদিবাসী নারী ও কন্যাশিশু দিবস

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক আদিবাসী নারী ও কন্যাশিশু দিবস
আদিবাসী নারী ও কন্যার আনুমানিক সংখ্যা বিশ্বে ১৯ কোটি। তাঁরা সমাজে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দান, পরিবেশ ও প্রথাগত জ্ঞানের রক্ষক, জলবায়ু সহনশীলতা, টেকসই উন্নয়ন এবং পরিবর্তনের প্রতিনিধি। এসব নারী জীববৈচিত্র্য রক্ষায় অবদান রাখে, ভাষা ও সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন

আজ ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক আদিবাসী নারী ও কন্যা দিবস’ পালিত হচ্ছে। ২০২৫ সালের ২৬ নভেম্বর সাধারণ পরিষদ রেজোল্যুশন এ/আরইএস/৮০/১০ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিবছর এই দিবস পালনের জন্য সদস্যরাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সদস্য হিসেবে আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে এই দিবস পালন করা জরুরি।  

জাতিসংঘের সাধারণ পরিষদে ২০২৫ সালের ২৬ নভেম্বর পাস হওয়া রেজোল্যুশনের মাধ্যমে এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। আদিবাসী নারী ও কন্যাশিশুদের অবদান, নেতৃত্ব এবং তাদের অধিকার সুরক্ষার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে এই দিবসটি পালন করার সিদ্ধান্ত হয়। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে ৭০টি দেশে প্রায় ৩৭ কোটি আদিবাসী জনগণ বাস করেন। তাদের মধ্যে রয়েছে প্রায় পাঁচ হাজার ভাষা। আর আমাদের দেশে সরকারি হিসেব মতে আদিবাসী জাতির সংখ্যা ২৭-তবে বাংলাদেশ আদিবাসী ফোরামের মতে বাংলাদেশে মোট ৪৬টির অধিক আদিবাসী জাতি রয়েছে।

Advertisement

জাতিসংঘ বলেছে, আদিবাসী নারী ও কন্যার আনুমানিক সংখ্যা বিশ্বে ১৯ কোটি। তাঁরা সমাজে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দান, পরিবেশ ও প্রথাগত জ্ঞানের রক্ষক, জলবায়ু সহনশীলতা, টেকসই উন্নয়ন এবং পরিবর্তনের প্রতিনিধি। এসব নারী জীববৈচিত্র্য রক্ষায় অবদান রাখে, ভাষা ও সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বহন করে চলে।
 

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!