ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

যেসব কাজ করার সময় মাস্ক ব্যবহার বিপজ্জনক

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ১১ জুলাই ২০২০
যেসব কাজ করার সময় মাস্ক ব্যবহার বিপজ্জনক
মাস্ক ব্যবহার কিছু ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কিছু ক্ষেত্রে মাস্ক ব্যবহার বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করতে হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ, খুব ভারী কাজ ও অতিরিক্ত দৈহিক পরিশ্রম হয়, এমন কাজের সময় মাস্ক পরলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এতে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হতে পারে।

মাস্ক পরে শরীরচর্চা, প্রাতঃভ্রমণ বা জগিং না করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কারণ মাস্ক পরে এসব কাজ করলে শরীর পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। এই পরিস্থিতিতে অক্সিজেন কমে তা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই যেখানে লোকসমাগম বা ভাইরাস প্রবেশের সম্ভাবনা নেই, সেখানে এসব কাজ করতে হবে।

Advertisement

শরীরে অক্সিজেনের ঘাটতি হলে তখন অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের পেশিতে টান পড়া, খিঁচুনি, বমি ভাব, মাথা ঘোরানো– এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই এসব কাজ করার সময় মাস্ক ব্যবহার করবেন না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!