প্রত্যেক বিবাহিত দম্পতি চায় তাদের জীবনে সন্তান আসুক। নিজেদের সমস্ত ভালোবাসা এবং সামর্থ্য উজাড় করে সেই সন্তান বড় করে তোলা যে কোন স্বামী স্ত্রীর প্রধান দায়িত্ব হয়ে পড়ে। নিজেদের সমস্ত চাওয়া পাওয়া, স্বপ্ন সব কিছু তাকে ঘিরেই আবর্তিত হয়। কিন্তু এই স্বপ্নের অন্তরায় হতে দাঁড়াতে পারে বন্ধ্যাত্ব। এতে করে দেখা দেয় সংসার ভেঙে যাওয়ার মতো ঘটনা।
নারীদের ক্ষেত্রে যে কারণে এই সমস্যা হয় তা হলো -জনন গ্রন্থির শারীরবৃত্তিয় পথে কোনো বাধা থাকলে, শরীরে অতিরিক্ত প্রলাক্টিন থাকলে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকলে, অতিরিক্ত বয়স্ হলে, অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা বা অবসাদ থাকলে।
.png)
আরো পড়ুন: কিডনি ও লিভার সুস্থ রাখবে এই শাক
পুরুষদের ক্ষেত্রে যে কারণে সমস্যা হয় তা হলো- অতিরিক্ত স্ট্রেস থেকে, স্পার্ম কাউন্ট কম থাকলে, বয়স বেড়ে যাওয়ার কারণে
বিশেষজ্ঞদের মতে এর কিছু ঘরোয়া সমাধান আছে। তবে সেগুলো আপনার ক্ষেত্রে তখনই কাজ করবে যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে। জেনে নিন কি করবেন-
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে শরীরের জনন গ্রন্থিগুলোকে আক্রমণ কারী পদার্থ গুলোকে বিনাশ করে। এদের ক্ষতিকারক হাত থেকে বাঁচায়। একই সঙ্গে গর্ভধারণ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। এর পাশাপাশি স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে। যেকোনো ধরনের সবজি, ভিটামিন সি এবং ই সমৃদ্ধ খাবার খাওয়া এ জন্যে ভালো।
সকালের খাবারে নজর দিন
অনেকেই আছেন সকালের খাবার এড়িয়ে যান। তবে সবসময় চেষ্টা করুন সকালের খাবার যেত পরিপূর্ণ খাবার হয়। সুস্থ ডায়েট যদি চান অবশ্যই দিনের প্রথম খাবার ভালো হতে হবে। অনেকে মনে করেন যে নারীরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম থেকে আক্রান্ত। তাদের ক্ষেত্রে হেভী ব্রেকফাস্ট অনেকটাই কাজ দেয়।
ট্রান্স ফ্যাট
এই সময় চেষ্টা করুন ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার না খেতে। সাধারণত মার্জারিন, প্রসেসড ফুড এবং অন্যান্য খাবার যাতে ফ্যাট বেশি আছে এড়িয়ে যাওয়া দরকারী। এর সঙ্গে কম কার্বোহাইড্রেট খাওয়া শুরু করুন ডায়েটে। এতে শরীরে ইনসুলিনের লেভেল কমবে।
মাল্টিভিটামিন
গবেষণায় দেখা যায়, যারা শরীরের প্রয়োজন অনুযায়ী মাল্টি ভিটামিন খান। তাদের বন্ধ্যাত্ব জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এর সঙ্গে গ্রীন টি, ভিটামিন ই এবং ভিটামিন বি৬ সমৃদ্ধ খাওয়া দরকারী।
ধূমপান এবং অ্যালকোহল বাদ দিন
সব ধরনের বাজে নেশা বর্জন করুন। অতিরিক্ত অ্যালকোহল খাওয়া কমান। ধূমপানের নেশা থাকলে তা ক্ষতিকর কারণ পুরুষের স্পার্ম কাউন্ট কমায়। একইসঙ্গে ক্যাফেইন জাতীয় পানীয় খাওয়াও বন্ধ করুন বা পরিমিত সেবন করুন। এছাড়াও পরোক্ষ ধূমপান থেকেও বিরত থাকতে হবে আপনাকে।
শরীরচর্চা
প্রয়োজনের অতিরিক্ত বসে থাকলে শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে থাকে। যা শরীরের জন্য তো ক্ষতিকর বটেই। সেই সঙ্গে এই ফ্যাট আপনার বন্ধ্যাত্বের সমস্যার জন্য দায়ী হতে পারে। তাই অবশ্যই নিয়মিত শরীরচর্চা করুন এবং আয়রন সমৃদ্ধ খাবার খান প্রচুর পরিমাণে। সেই সঙ্গে প্রাকৃতিক ভাবে আয়রনের পর্যাপ্ত যোগান দেয় এমন ফলগুলো তালিকায় রাখুন।