ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

প্রোস্টেট ও লাং ক্যান্সার থেকে বাঁচাবে কাঁচা মরিচ, বলছে সমীক্ষা

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ১৩ নভেম্বর ২০২০
প্রোস্টেট ও লাং ক্যান্সার থেকে বাঁচাবে কাঁচা মরিচ, বলছে সমীক্ষা
ছবি: সংগৃহীত

ক্যান্সার থেকে ডায়াবেটিস বা ব্যথা থেকে জীবাণু সংক্রমণ সব কিছুই সারাবে কাঁচা মরিচ। অবাক হচ্ছেন নিশ্চয়! কাঁচা মরিচে ভরপুর ভিটামিন সি ও বেটা ক্যারোটিন। 

প্রস্টেট ক্যান্সারের যম কাঁচা মরিচ। যারা নিয়মিত ধূমপান করেন, তাদেরকেও বেশি করে কাঁচা মরিচ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 
 
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা মরিচ শরীরের সুরক্ষাকর্মী। ক্যান্সারের সঙ্গে লড়াই করে। বিশেষজ্ঞরা বলছেন, পুরুষদের বেশি কাঁচা মরিচ খাওয়া উচিত। কারণ পুরুষরাই বেশি প্রস্টেট ক্যান্সারে ভোগেন। 

আবার যারা নিয়মিত ধূমপান করেন, তাদের বেশি করে কাঁচা মরিচ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে রয়েছে ব্যাকটেরিয়া প্রতিরোধক ক্ষমতা। ফুসফুসকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। লাং ক্যান্সারের সম্ভাবনা কমায় কাঁচা মরিচ।

Advertisement

গবেষকরা জানাচ্ছেন, মরিচের ক্যাপসাইসিনের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান খাবারে স্পাইসি ফ্লেভার অ্যাড করে। আর এই অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানই শরীরে গুরুত্বপূর্ণ কাজটি করে। 

এটি শরীরের মধ্যে থাকা কোনো টিউমারের বৃদ্ধি রোধ করে। এর পাশাপাশি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বিষয়টি সুনিশ্চিত করার জন্য বিশ্বের নানা প্রান্তের প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষের স্বাস্থ্য ও ডায়েটসংক্রান্ত একাধিক দিক খতিয়ে দেখা হয়। 

কাঁচা মরিচচলে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষাও। আর সেই গবেষণা থেকেই জানা গিয়েছে যে, যথাযথ পরিমাণ কাঁচা মরিচের একটা গুরুত্ব রয়েছে শরীরে। একজন সুস্থ মানুষের দিনে ঠিক কতটুকু পরিমাণ কাঁচা মরিচ খাওয়া দরকার? 

এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন ওহিয়োর ক্লিভল্যান্ড ক্লিনিকের বো জু। তার মতে, দৈনিক পরিমিত মাত্রায় কাঁচা মরিচ খেলে হৃদরোগ, ক্যান্সারসহ একাধিক রোগের ঝুঁকি কমে যায়। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রয়োজন মতো কাঁচা মরিচ খাওয়া যেতে পারে। 

জেনে নিন কাঁচা মরিচ শরীরের যেসব উপকারে আসে-

> কাঁচা মরিচে রয়েছে জিরো ক্যালোরি। যা ওজন কমায়। 

> রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

> ত্বক ও চোখকে সুস্থ রাখে। 

> রক্তে চিনি বা ব্লাড সুগার কমাতে সাহায্য করে। 

> কাঁচা মরিচে রয়েছে প্রচুর ফাইবার। খাবার হজম করতে সাহায্য করে। 

> মরিচ খেলে মস্তিষ্কে এন্ডরফিন ক্ষরণ হয়। যা মন মেজাজ ভালো রাখে ও ব্যথা কমায়। 

> সর্দি বা সাইনাস সংক্রমণ থেকে রক্ষা করে। 

> নারীরা আয়রনের অভাবজনিত সমস্যায় ভোগেন। তাদের জন্য কাঁচা মরিচ খুব উপকারি।

> কাঁচা মরিচে রয়েছে প্রচুর ভিটামিন কে। ফলে,অস্টিওপোরোসিসের সম্ভাবনা কমায়। কেটে গেলে প্রচুর রক্তক্ষরণও হয় না।

সূত্র: এইসময়

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!