ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

ফলের চা পানে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ২ জানুয়ারি ২০২২
ফলের চা পানে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা
ফলের চা। ছবি: সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে গরম গরম এক কাপ চা সহজেই আপনার শরীর চাঙা করে দেয়। এমন অনেকেই আছেন যারা ঘুম থেকে উঠে চা না খেয়ে দিনই শুরু করেন না। এছাড়াও সারা দিনে কয়েক কাপ চা খেয়ে থাকেন অনেকেই। এতে শরীর থাকে চাঙা এবং মনও থাকে ফুরফুরে। তাইতো বলা চলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়র একটি চা।

পছন্দ অনুযায়ী একেকজন একেক রকম চা খেয়ে থাকেন। সাধারণত আমরা লাল চা বা লিকার চা এবং দুধ চায়ে বেশি অভ্যস্ত। তবে দেশ ও অভ্যাস ভেদে একেক স্থানে চায়ের ধরণ একেক রকম হয়ে থাকে।

এর মধ্যে ফলের চা অন্যতম। ওজন কমানোসহ, হজমের সমস্যা কমাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখে ফলের রস সম্বলিত চা। আর এই চা শুধু উপকারীই নয় সুস্বাদুও বটে। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন ফলের চা-

Advertisement

আরো পড়ুন: খাওয়ার মধ্যে ঘন ঘন পানি খাওয়া ক্ষতিকর

শীতে চাযের অভ্যাসটা একটু বেশিই বেড়ে যায়। তাছাড়া সুস্থ থাকতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে জুড়ি নেই ফলের চায়ের। এই চা ঠান্ডাজনিত সমস্যাকে দূরে রাখাসহ পেটের সমস্যা, বমিভাব, শারীরিক ক্লান্তিভাব দূর করতেও কাজ করবে।

প্রথমে পানি জ্বাল দিয়ে এতে পুদিনা পাতা ও আদা কুঁচি দিয়ে দিতে হবে। পানিতে রঙ ছাড়লে কমলালেবুর খোসা কিংবা গুঁড়া দিয়ে নেড়ে ছেঁকে নিতে হবে। এতে গ্রিন টি ব্যাগ ও কমলালেবুর রস সহ বিভিন্ন ফলের রস এবং মধু মিশিয়ে গরম গরম পান করতে হবে।

কমলালেবু ও গ্রিন-টিয়ের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখবে। এছাড়া কমলালেবু ও পুদিনা পাতার মিষ্টি ঘ্রাণ মনকে শান্ত করতে কাজ করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!