ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

কম টাকায় বেশি ফিচার দিচ্ছে ‘সিম্ফনি জেড৪৫’

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২২
কম টাকায় বেশি ফিচার দিচ্ছে ‘সিম্ফনি জেড৪৫’
সিম্ফনির নতুন গেমিং স্মার্টফোন জেড৪৫

দেশের সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার বাজারে নিয়ে এলো নতুন একটি গেমিং স্মার্টফোন। জেড৪৫ মডেলের ফোনটি ব্লু এবং গ্রিন কালারে পাওয়া যাচ্ছে সারাদেশে। আকর্ষণীয় বান্ডেল অফার ও অসংখ্য ফিচারসহ সিম্ফনি জেড৪৫-এর দাম মাত্র ১০ হাজার ১৯০ টাকা।

ফোনটিতে অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রোয়েড ১১। ২০:৯ অ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটে আছে ৬.৫২ ইঞ্চি ভি নচ ডিসপ্লে, যার রেজ্যুলেশন এইচডি প্লাস (৭২০*১৬০০) । ১.৮ গিগাহার্জ-এর পাওয়ারফুল ১২ ন্যানোমিটার প্রসেসর ও ইউনিসক-এর টাইগার সিরিজের গেমিং চিপসেট টি৬১০-এর সঙ্গে জিপিউ হিসেবে আছে ৬১৪.৪ মেগাহার্জ এবং ডিডিআর ফোর ভার্সন র‍্যাম। যার ফলে হাই ডিমান্ডিং গেমগুলো খেলা যাবে স্বাচ্ছন্দ্যে।

সিম্ফনি জেড৪৫ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল মেইন শ্যুটার, যার অ্যাপারচার ১.৮৫ এবং ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর। মেইন শ্যুটারে ১.৮৫ অ্যাপারচার থাকায় ছবি হবে অনেক বেশি নিখুঁত এবং প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এ স্মার্টফোনে আছে ৮ মেগাপিক্সেল-এর ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার ২.০। ক্যামেরা সেন্সর হিসেবে স্যামসাং সেন্সর ব্যবহার করা হয়েছে।

Advertisement

‘সিম্ফনি জেড৪৫’ এর গ্র্যান্ড লঞ্চিং-এ উপস্থিত ছিলেন সিম্ফনি মোবাইলের এমডি জাকারিয়া শহিদ, চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা শবনম বুবলিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা

ক্যামেরার উল্যেখযোগ্য ফিচারগুলো হলো- এআই, পোট্রেইট সাপোর্টেড বোথ ক্যামেরা, প্যানোরামা, স্লো-মো, ওয়াটার মার্ক, এনহ্যান্স লো লাইট ফটো, স্লো-মোশন, বার্স্ট, কিউআর কোড, ফেইস বিউটি, টাইম ল্যাপস, ইন্টার্ভাল, এইচডিআর, ফ্ল্যাশ লাইট, ডিসপ্লে ফ্ল্যাশ, অডিও নোট ইত্যাদি।

সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৪জিবি ডিডিআর ফোর র‍্যাম এবং ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। হেভি গেমিং বা মাল্টি টাস্কিং এর সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারণ ৮.৬৩ মিলিমিটার পুরু হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৫০০০ এমএএইচ লি-পলিমার বিশাল ব্যাটারি যা দিয়ে অনায়াসে দুইদিন ব্যবহার করা যাবে।

স্মার্টফোনটিতে মাল্টিফাংশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও আছে- গ্রাভিটি, লাইট এবং প্রক্সিমিটি সেন্সরের মতো গুরুত্বপূর্ণ ফিচার। ‘সিম্ফনি জেড৪৫’-এর আরো কিছু উল্লেখযোগ্য ফিচার হলো- ডিজিটাল ওয়েলবিয়িং, ফিঙ্গার সোয়াইপিং মোড, ডু নট ডিস্টার্ব মোড, বেড টাইম মোড, বেড টাইম শিডিউলার, গুগল লেন্স ইন ক্যামেরা, ডার্ক থিম এবং ফেস আনলক।

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে সিম্ফনি মোবাইলের এমডি জাকারিয়া শাহীদ, সিম্ফনি মোবাইলের মার্কেটিং এজেন্সি পিংক ক্রিয়েটিভ লিমিটেডের এমডি ও চিত্রনায়ক রিয়াজ, সিম্ফনি মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা শবনম বুবলি স্মার্টফোনটি উদ্বোধন করেন। এ সময় সিম্ফনির অন্যান্য কর্মকর্তা ও চ্যানেল পার্টনাররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকারিয়া শাহীদ বলেন, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা এ ট্রেন্ডি সিম্ফনি জেড৪৫ স্মার্টফোন নিয়ে এসেছি। জনপ্রিয় জেড সিরিজের লাইনআপের সর্বশেষ সংস্করণটির নতুন সব ফিচার এর ব্যবহারকারীদের অন্যরকম অভিজ্ঞতা দেবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!