ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ভালো ঘুম ও আরামের জন্য স্পা সেন্টারে তিন মাসের শিশু

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ১ ডিসেম্বর ২০২১
ভালো ঘুম ও আরামের জন্য স্পা সেন্টারে তিন মাসের শিশু
ভালো ঘুম ও আরামের জন্য স্পা সেন্টারে তিন মাসের শিশু। ছবি সংগৃহীত

আরাম, বিলাসের দু’দণ্ড অবকাশের জন্য আজকাল সবার ঝোঁক স্পায়ের দিকেই। শরীর, ত্বক ও চুলের যত্ন নিতেও অনেকেই দ্বারস্থ হচ্ছেন স্পায়ের। তবে কখনো কি শুনেছেন তিন মাসের শিশুকে স্পা করাতে? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও এমনটাই করেছে যুক্তরাজ্যের বার্মিংহামের একজন মা।   

তিনি প্রতি সপ্তাহে নিজের তিন মাস বয়সী শিশু সন্তানকে স্পা সেন্টারে নিয়ে যাচ্ছেন। দেওয়া হচ্ছে মাসাজ এবং স্টোন ট্রিটমেন্ট। ঐ মায়ের দাবি, স্পা সেন্টারে নেয়ার কারণে তার সদ্যোজাত সন্তানের বেশ আরাম হচ্ছে। এতে করে বেশ ভালো ঘুমও হচ্ছে তার।

২৬ বছর বয়সী শ্যানেল কটন এবারই প্রথম মা হয়েছেনজানা যায়, ২৬ বছর বয়সী শ্যানেল কটন এবারই প্রথম মা হয়েছেন। তার সন্তানের নাম রোমি। বর্তমানে তার বয়স তিন মাস। শ্যানেল বলছেন, প্রতি সপ্তাহে নিজের তিন মাস বয়সী শিশু সন্তানকে স্পা সেন্টারে নিচ্ছেন তিনি এবং এটি শুরুর পর থেকে তিনি অনেক উপকার পাচ্ছেন। 

Advertisement

তিনি পেশায় একজন ব্যবসায়ী, স্পা সেন্টারে যাওয়ার ফলে তার ও তার সন্তানের অনেক উপকার হচ্ছে। তার ভাষায়, নতুন মা হিসেবে আমি নিয়মিত বাইরে বের হওয়ার একটি যৌক্তিক কারণ পাচ্ছি এবং এর ফলে আমার দিন আরো ভালোভাবে অতিবাহিত হচ্ছে। আর রোমির জন্যও স্পাতে যাওয়াটি বেশ কাজের। ওখানকার পরিবেশটা দারুণ, রোমির জন্য উপভোগ্য।

স্পা সেন্টারে যাওয়ার ফলে তার ও তার সন্তানের অনেক উপকার হচ্ছেতিনি বলছেন, রোমি কখনো রাতে গোসল করতে চাইতো না। তবে স্পাতে যাওয়া শুরুর পর থেকে সে ঐ  জায়গাকে নিজের বাড়ির মতোই মনে করতে শুরু করে এবং নিয়মিত উপভোগ করছে। স্পার মালিক ২৮ বছর বয়সী লরেন অ্যাডয়ার্ডসেরও প্রশংসা করেন শ্যানেল কটন। শ্যানেলের ভাষায়, লরেন অনেক কিছু জানেন এবং শিশুদের যত্নের জন্য প্রয়োজনীয় সবকিছুই তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন।

চুলের যত্ন নিতে তিন মাসের শিশুর হেয়ার স্পাএমনকি রোমির দাঁত উঠতে শুরু করলে চোয়ালে কীভাবে ম্যাসাজ করতে হবে সেটিও লরেনের কাছ থেকে শিখে নিচ্ছেন শ্যানেল। স্পা সেন্টারে প্রথমে রোমিকে গোসল করানো হয়। এরপর তার হালকা ফেসিয়াল মাসাজ করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে দেড় ঘণ্টা সময় লাগে। শ্যানেলের ভাষায়, স্পাতে নেয়ার পর থেকে রাতে আরামদায়ক ঘুম দেয় রোমি। আর সারাক্ষণই রিলাক্স থাকে সে।

সূত্র:  দ্য সান 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!