সারা শরীরে ছিদ্র ও মাথায় শিং গজিয়ে গিনেজ রেকর্ড
সর্বাধিকবার দেহ পরিমার্জন করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন জার্মানির এক ব্যক্তি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ৫১৬ বারের বেশি দেহ পরিমার্জন করেছেন তিনি।
ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওই ব্যাক্তির নাম রলফ বুখহলজ। তিনি জার্মানিতে একটি টেলিকম সংস্থায় তথ্য প্রযুক্তিতে কাজ করেন।
.png)
জানা গেছে, ৪০ বছর বয়সে তিনি নিজের প্রথম ট্যাটু এবং ছিদ্র দিয়ে দেহ পরিমার্জনের যাত্রা শুরু করেন। এরপর প্রায় ২০ বছরের বেশি সময় ধরে, কণ্ঠস্বর, ঠোঁট, ভ্রু, নাক এবং কপালে দুটি ছোট শিং সহ আরো নানা কাজ করেছেন তিনি।
রলফ বলেন, দেহ পরিমার্জনগুলো কেবল বাহিরের পরিবর্তিত হয়েছে, এটি আমাকে বদলায়নি। আমি একই ব্যক্তি। রলফের পরিমার্জনের মধ্যে রয়েছে ৪৫৩টি ছিদ্র। ২০১০ সালে তিনি গিনেজের দ্বারা সর্বাধিক সংখ্যক দেহ ছিদ্র করা ব্যক্তি হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে দুবাই বিমানবন্দর থেকে তাকে হোটেলে যাওয়ার পথে জনসাধারণের নজরে এসেছিলেন।