চুরি করতে এসে খিচুড়ি রান্না করে খাচ্ছিল চোর, অতপর…
ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য আসামে এক বাড়িতে চুরি করতে এসে খিচুড়ি রান্না করে খাওয়ার সময় গ্রেফতার হয়েছে এক চোর।
মঙ্গলবার (১১ জানুয়ারি) এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে আসাম পুলিশ।
আসাম পুলিশ জানায়, গুয়াহাটি পুলিশ ওই চোরকে গ্রেফতার করে তাকে গরম খাবার দিয়েছে।
.png)
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গুয়াহাটির হেঙ্গেরাবারি এলাকার একটি বাড়িতে প্রবেশ করে ওই চোর। ওই সময় বাড়িতে মালিক ছিলেন না। ফাঁকা বাড়িতে চোর যখন খিচুড়ি রান্না করে তখন রান্নাঘরে শব্দ শুনে প্রতিবেশিরা তার উপস্থিতি টের পেয়ে যায়। মালিক বাড়িতে নেই জানতে পেরে প্রতিবেশিরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আরো পড়ুন>> নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার
এদিকে ভাইরাল এই ঘটনায় নেটিজেনরা হাসাহাসি করলেও অনেকেরই বক্তব্য, চোরটির নিশ্চয় খুব খিদে পেয়েছিল। হয়তো অনেক দিন সে কিছু খায়নি। তাই এমন করেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রেও একই ধরনের একটি ঘটনা ঘটে। ওই সময় এক চোর রেস্টুরেন্টে প্রবেশ করে অর্থ চুরির বদলে খাবার তৈরি করা শুরু করে। পাঁচটি স্টেক স্যান্ডউইচ, কিছু ভাজা এবং সোডা নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।