ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনদুপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ লাখ টাকা চুরি 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ২৭ ডিসেম্বর ২০২১
দিনদুপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ লাখ টাকা চুরি 
চুরির দৃশ্যটি দোকানে থাকা সিসি টিভি ক্যামনায় রেকর্ড হয়।  ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগের ছিলোনিয়া বাজারে দিনদুপুরে সোহাগ টেলিকম নামের একটি এজেন্ট ব্যাংকিং ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। 

এ সময় সংবদ্ধ চোরের দল ওই দোকানের ক্যাশ বাক্স থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা ও বিকাশ একাউন্টে কাজে ব্যবহৃত ৬ হাজার টাকা মূল্যের একটি মোবাইলফোন চুরি করে নিয়ে যায়। 

রোববার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউপির ছিলোনিয়া বাজারের সাদ্দাম হোসেনের সোহাগ টেলিকম নামে একটি এজেন্ট ব্যাংকিং দোকানে ওই চুরির ঘটনা ঘটে। 

Advertisement

এ ঘটনায় সেনবাগ থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

জানা গেছে, ছিলোনিয়া বাজারের সোহাগ টেলিকমের মালিক সাদ্দাম হোসেন রোববার দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে বাড়িতে যায়। এরপর বিকাল পৌনে ৪টার দিকে দোকান খুলে দেখেন পার্শ্ববতী দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই দোকারে সিলিং ভেঙে তার সোহাগ টেলিকমে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিকাশ একাউন্টের জন্য ব্যবহৃত মোবাইল চুরি করে নিয়ে যায়। ওই চুরির দৃশ্যটি দোকানে থাকা সিসি টিভি ক্যামনায় রেকর্ড হয়। 

যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, সিসি টিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!